ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:৫০, ৪ নভেম্বর ২০২০

মধ্যরাতে ইলিশ শিকারে নামছেন জেলেরা

ফাইল ছবি

ফাইল ছবি

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠছে আজ বুধবার। তাই মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা।

সমুদ্রগামী জেলেদের সকল প্রস্তুতি আগেই সম্পন্ন করা ছিল। বুধবার রাত ১২টার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ট্রলার নিয়ে তারা সাগরে যাত্রা করবেন।

সাগর ও নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করে সরকার। 

নিষেধাজ্ঞার সময় জেলেরা জাল মেরামত, ট্রলার মেরামতসহ সব ধরনের কাজ সম্পন্ন করে রেখেছিলেন যাতে দ্রুততম সময়ে তারা নিজ পেশায় ব্যস্ত হয়ে উঠতে পারেন।

ইলিশ গবেষকরা বলছেন, এই সময়ে ইলিশ ধরা থেকে বিরত থাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে- মা ইলিশ রক্ষা করা, যাতে তারা নিরাপদে নদীতে ডিম ছাড়তে পারে। এই ডিম রক্ষা করতে পারলে তা নিষিক্ত হয়ে জাটকার জন্ম হবে। সেই জাটকা রক্ষা করা গেলে দেশে বড় আকারের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়