নিজস্ব প্রতিবেদক
গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান
ফাইল ছবি
গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে এবং মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে একটি মিথ্যা ও বানোয়াট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দুই জন সুপারভাইজার ও এক জন সিকিউরিটি গার্ড ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেডকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ বিজ্ঞপ্তিটি প্রতারণার উদ্দেশ্যে দেওয়া।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ধরণের কোনো অনুমোদন কখনোই কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। উল্লিখিত বিজ্ঞপ্তি একটি প্রতারক চক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থ আত্মসাৎ করার উদ্দেশে প্রচার করেছে।
বিষয়টি ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ধরনের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে এবং উক্ত প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুরোধ জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























