ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ৪ নভেম্বর ২০২০

দেশে করোনায় মৃত্যু ছয় হাজার ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ২১ জন। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৫১৭ জনকে।

এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন করোনা রোগী। অন্যদিকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪ জনে।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯১৪ টি নমুনা পরীক্ষা করা হয়।  

এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৯১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়