নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক, বাংলাদেশের সমস্যা নেই
ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই।
পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না উল্লেখ করে বুধবার পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যে কেউ ক্ষমতায় আসুক না কেন, আমাদের কোনো সমস্যা নেই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কে জিতবে তা এত আগেই বলা যাচ্ছে না। এটি প্রযুক্তিগতভাবে ভিন্ন ধরনের একটি নির্বাচন। তারা প্রতিটি রাজ্যের মর্যাদা ধরে রেখে খুব সুন্দরভাবে ব্যবস্থাটি তৈরি করেছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি খুব ভালো করছে এবং বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি। কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমরা সবার মঙ্গল কামনা করি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ খুব ভালোভাবে কাজ করবে। আমাদের সুসম্পর্ক রয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সর্বত্র স্থিতিশীলতা দেখতে চায়। আমরা দৃঢ় স্থিতিশীলতা চাই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা না থাকায় বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ধারাবাহিকতার ব্যাপারে আশাবাদী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























