নিজস্ব প্রতিবেদক
ব্লগার ওয়াশিকুর হত্যা: পুনরায় বিচার শুরু
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু
রাজধানী তেজগাঁও এলাকায় থেকে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে পুনরায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালত মামলাটির পুনরায় চার্জগঠনে আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ নভেম্বর সাক্ষীদের জেরার জন্য দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। মামলাটিতে মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটরই মোহাম্মদ সালাহউদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি সাইফুল ইসলাম বিরুদ্ধে পুনরায় চার্জগঠন করে বিচার শুরু আদেশ দেন। আদালতে সাক্ষ্য দেওয়া ২৪ জন সাক্ষীর মধ্যে কয়েকজনের পুনরায় জবানবন্দি ও জেরার আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেন।
গত ২৫ আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দেন।
গত ১০ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে মামলার তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ২০১৫ সালের ৩০ মার্চ ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও এলাকাবাসী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























