ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:৪৮, ৪ নভেম্বর ২০২০

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের চিঠি

কোনো ধর্মই হত্যাকাণ্ডকে সমর্থন করে না জানিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ানেকে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী . একে আবদুল মোমেন।

বুধবার ( নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী . মোমেন সাংবাদিকদের তথ্য জানিয়ে বলেন, তিনি তার ফরাসি প্রতিপক্ষ জিন-ইয়ভেস লে ড্রিয়ানের কাছে একটি চিঠি লিখেছেন।

'বাংলাদেশের ধর্মীয় সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটি আমাদের দীর্ঘদিনের নীতি', চিঠিতে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

. মোমেন বলেন, টেকসই উন্নয়নের জন্য বিশ্বজুড়ে শান্তি প্রয়োজন। প্রত্যেকেরই সংবেদনশীলতা থাকে। আমরা এটি সম্পর্কে খুব সচেতন।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাসী বলে তারা কারো মতামত মত প্রকাশের স্বাধীনতায় বাঁধা দেয় না।

. মোমেন বলেন, স্বাধীনতার সাথে একটি বাধ্যবাধকতা রয়েছে এবং বাংলাদেশ নেতিবাচক কিছু প্ররোচিত করে না। ধর্ম ব্যবসায় মিশ্রিত হওয়া উচিত নয়।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়