নিজস্ব প্রতিবেদক
করোনায় আক্রান্ত হলেন করোনাবিষয়ক জাতীয় কমিটির সভাপতি
ডা. মোহাম্মদ শহীদুল্লাহ
মহামারি করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা আপাতত ভালো।
বুধবার (৪ নভেম্বর) রাতে বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন ডা. শহীদুল্লাহর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত কয়েকদিন ধরে ডা. শহীদুল্লাহ ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন। পরে করোনার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন।
যোগাযোগ করে তিনি জানতে পারেন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। বড় ধরনের কোনো জটিলতা নেই।
ডা. শহীদুল্লাহ জাতীয় পরামর্শক কমিটির সভাপতি হিসেবে করোনার সংক্রমণ ও মৃত্যু রোধে শুরু থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























