নিজস্ব প্রতিবেদক
আজ বসতে পারে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান
ফাইল ছবি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে বসতে যাচ্ছে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের উপর ‘১-বি’ নামের এ স্প্যান বসানো হবে। এর ফলে সেতুর ৫ হাজার ৪০০ মিটার দৃশ্যমান হবে।
আবহাওয়ায় পরিবর্তন ও ত্রুটি না থাকলে বৃহস্পতিবার বিকেলে সেতুর ৩৬তম স্প্যান বসানো হবে বলে নিশ্চিত করেন পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
তিনি জানান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্প্যান নিয়ে ভাসমান ক্রেন তিয়ান-ই নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা হয়, পরে বেলা সাড়ে ১২টার দিকে নির্ধারিত পিলারের কাছে স্প্যান পৌঁছায়। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু করেছে। যদি আলো স্বল্পতা না দেখা দেয় তাহলে আজকেই স্প্যান বসানো সম্ভব হবে। তা না হলে শুক্রবার সকালে স্প্যান বসানো সম্পন্ন হবে।
এদিকে, ৩৬তম স্প্যান বসানো হলে আর বাকি থাকবে ৫ টি স্প্যান। এরই মধ্যে জাজিরা প্রান্তে সবগুলো স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। গত ৩১ অক্টোবর ৩৫তম স্প্যান বসানো হয়। ৩৬ তম স্প্যান বসানো হলে আগামী ১১ নভেম্বর ৯ ও ১০ নম্বর পিয়ারে ৩৭তম স্প্যান ‘২-সি’, ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিয়ারে ৩৮তম স্প্যান ‘১-এ’, ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিয়ারে ৩৯তম স্প্যান ‘২-ডি’, ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিয়ারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যান স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।
এছাড়া সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ১ হাজার ৪১টির বেশি রোড স্লাব বসানো হয়েছে। আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাবের মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫০০টির বেশি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























