ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:০৪, ৫ নভেম্বর ২০২০

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আজ বৃহস্পতিবার তাঁর করোনা পজিটিভ আসে। এর আগে গতকাল বুধবার মন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়।  

এদিকে চারদিন আগে মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের করোনা পজিটিভ আসে। 

মন্ত্রীর একান্ত সচিব মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রী ও তাঁর স্ত্রী দুজনই বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো আছে।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি।

আইনিউজ/এজেএল 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়