নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক: রাষ্ট্রদূত
ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে তার দেশের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন।
কক্সবাজারে অবস্থিত শরণার্থী শিবিরগুলোতে ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কক্সবাজারের আয়োজক সম্প্রদায়গুলোকে সহায়তা করছে তুরস্কও।
রাষ্ট্রদূত সম্প্রতি নতুন আরআরআরসি শাহ রেজওয়ান হায়াত ও জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সঙ্গে দেখা করার জন্য এবং তুরস্ক সরকারের মানবাধিবকার সংস্থাগুলোর কার্যক্রম দেখতে দু’দিনের সফরে কক্সবাজারে যান।
আরআরআরসি এবং ডিসির সঙ্গে বৈঠককালে, চলমান মানবিক সংকট মোকাবিলায় উভয়পক্ষ তাদের সংলাপ এবং সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে।
তুর্কি রাষ্ট্রদূত দেশটির বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্তৃপক্ষ (এএফএডি) এবং তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কক্সবাজারে পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন, যা প্রতিদিন রোহিঙ্গা এবং আয়োজক উভয় সম্প্রদায়ের এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে।
রাষ্ট্রদূত তুরান ইউএনএইচসিআর, আরআরআরসি এবং ক্যাম্প-৯ এর সিআইসির কর্মকর্তাদের সাথে হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দকৃত অঞ্চল বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।
তুর্কি দূতাবাস বলছে, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা শিবিরগুলোতে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য প্রথম দিকে যেসব দেশ সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করেছিল, তুরস্ক তার মধ্যে অন্যতম।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























