দেশে দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত
সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে ১৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১০ সেপ্টেম্বর। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তর ১ হাজার ৮৯২ জন শনাক্তের খবর দিয়েছিল। নতুন আঠারোশো ছাড়ানো শনাক্ত নিয়ে সরকারি হিসেবে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬ জন। এর মধ্যে নতুন ১৭ জনসহ মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২১ জনে। ১ হাজার ৮৯১ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৩৩ হাজার ৫৩৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ১৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























