ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ৫ নভেম্বর ২০২০

ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সুপারিশ সংসদীয় কমিটির

ফাইল ছবি

ফাইল ছবি

সংসদীয় কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সুপারিশ করেছে। তাদের দাবি, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ তোলা হয়। পরে মুক্তিযোদ্ধার তালিকায় থাকা ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ প্রদান করা হয় প্রয়োজন অনুযায়ী তা মাসিক হারে প্রদানের সুপারিশ করা হয়।

মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের সমন্বয়ে কার্যক্রম চলমান আছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়। বিশুদ্ধ তালিকা একবারে প্রকাশে দেরি হলে পর্যায়ক্রমে তালিকা প্রকাশের জন্য সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়