ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ১৯:৪২, ৫ নভেম্বর ২০২০

সাত ও আট তলায় ছড়িয়ে পড়েছে আগুন

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ডেমরায় লাইট কারখানার ১০ তলা ভবনের ষষ্ঠ তলার আগুন সাত ও আট তলায় ছড়িয়ে পড়েছে। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সেলিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সেলিমা খানম বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। আগুন ছয় তলায় লাগলেও তা সাত ও আট তলায় ছড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়