নিজস্ব প্রতিবেদক
‘দেশের মানুষকে উন্নতর জীবন দেয়াই শেখ হাসিনার লক্ষ্য’
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্বে প্রশংসিত। তার সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষের আস্থা বাড়ছে।
শুক্রবার তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষকে উন্নতর জীবন দেয়াই শেখ হাসিনার লক্ষ্য। দেশের মানুষ ভালো আছে বলেই শেখ হাসিনার নেতৃত্বের উপর দিনদিন মানুষের আস্থা বাড়ছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতসহ সব খাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। সেই অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে প্রশংসিত হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, যারা ক্ষমতার লোভে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তারা দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না। তাই অপপ্রচার বর্জন করে মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে সবার কথা বলা উচিত।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবদিকে এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালোও বলতে চান সেই ব্যক্তিরাও অপপ্রচার চালাতে কুণ্ঠাবোধ করেন না। দেশের স্বার্থে সবাইকে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























