আবহাওয়া ডেস্ক
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কমবে
ফাইল ছবি
কয়েকদিন ধরেই সারাদেশে শীত অনুভূত হচ্ছে। সেই শীতের মাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিনে আবহাওয়া পরিবর্তন হতে পারে।
এদিকে রাজধানীতে আজ বেশ তেজ নিয়েই সূর্য উঠেছে। তবে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সাধারণত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজকের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























