নিজস্ব প্রতিবেদক
গ্লোবাল রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ
সংগৃহীত ছবি
রোবটিক্স ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় ১৭৪টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিযোগিতা।
শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে প্রতি বছর বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম বা স্টেম) এগুলো বিষয়ের উপর ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ প্রতিযোগিতা আয়োজিত হয়।
এ প্রসঙ্গে দলটির মেন্টর শামস জাবের গণমাধ্যমকে বলেন, শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে প্রতিযোগিতাটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেখানে ১১৭ পয়েন্ট পেয়ে টিম বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে চিলি আর তৃতীয় আলজেরিয়া। এক সপ্তাহ ছাড়া পুরো সময়টাই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টিম বাংলাদেশ।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতাটির প্রথম আসর বসে। ২০১৮ সালে মেক্সিকোতে দ্বিতীয় আসর এবং ২০১৯ সালে তৃতীয় আসর বসে দুবাইয়ে। প্রতিটিতেই ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের প্রতিযোগীরা। গত বছর দুবাইয়ের আয়োজনে বাংলাদেশ হয়েছিল সপ্তম।
এ বছর বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন- ম্যানগ্রোভ স্কুলের শিক্ষার্থী সুজয় মাহমুদ (১৭), স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী রাজীন আলী (১৮), ইন্টারন্যাশনাল হোপ স্কুলের শিক্ষার্থী মাহি জারিফ (১৬), ডিপিএস এসটিএস স্কুলের শিক্ষার্থী শাহরিয়ার সেমন্তো (১৬), বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আবরার জাওয়াদ (১৫) ও আয়মান রহমান (১৫), ধানমন্ডি টিউটোরিয়ালের শিক্ষার্থী বিয়াঙ্কা হাসান (১৯), সানবিম স্কুল থেকে জাহরা চৌধুরী (১৪), সাউথ ব্রিজ স্কুল থেকে আরিবাহ আনোয়ার (১৪), মাস্টারমাইন্ড স্কুলের ফাইরুজ হাফিজ ফারিন (১৮)। দলটির প্রধান পরামর্শদাতা হিসেবে ছিলেন শামস জাবের। এছাড়াও প্রযুক্তিগত পরামর্শদাতা হিসেবে শোয়েব মির্জা ও সহকারী পরামর্শদাতা হিসেবে ছিলেন ফারদিন অনন্ত।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে এ বছর ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জের চতুর্থ আয়োজন অনলাইনে অনুষ্ঠিত হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























