নিজস্ব প্রতিবেদক
আদাবরের আওয়ামী লীগ নেতা মনির চারদিনের রিমান্ডে
সংগৃহীত ছবি
রাজধানীর আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ওরফে মনিরের পৃথক দুই মামলায় চারদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
আজ (শুক্রবার) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই দুলাল হোসেন আসামিকে আদালতে হাজির করে দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামির পক্ষে তার আইনজীবী শহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন খারিজ করে অস্ত্র মামলায় তিনদিন এবং মাদক মামলায় একদিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ১/২ পিসিকালচার হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মনিরুজ্জামান ওরফে মনিরকে গ্রেপ্তার করে র্যাব-২।
র্যাব জানায়, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে সপরিবারে দেশের বাইরে পালিয়ে যান মনির। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে গত কোরবানির ঈদের সময় দেশে ফেরেন তিনি। এরপর ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং ও চন্দ্রিমা উদ্যানে দখল বাণিজ্য শুরু করেন। গত তিন মাসে জাল কাগজপত্র বানিয়ে শুধু ঢাকা উদ্যানের চারটি প্লট দখল করেছেন মনির।
এছাড়া তার বিরুদ্ধে দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে। শুধুমাত্র মোহাম্মদপুর থানা ও আদালতে চাঁদাবাজি, জবরদখল, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, চুরিসহ বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে অর্ধশতাধিক মামলা ও জিডি রয়েছে বলেও র্যাব সূত্রে জানা গেছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























