ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ৬ নভেম্বর ২০২০

মহানবী (সা.) কে অবমাননা: ঢাকায় আহলে সুন্নাতের বিক্ষোভ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সে মহানবীর (স.) কল্পিত ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শুক্রবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ঐক্য পরিষদ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফ্রান্স সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান সংগঠনটির নেতারা।

জুমার নামাজের পর কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে আহলে সুন্নাত ঐক্য পরিষদের শীর্ষ নেতা ও গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহিদুল আলম রেজভীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতা আল্লামা মোশাররফ হোসেন হেলালী, আল্লামা আ. ন. ম. মাসউদ হোসাইন আল কাদেরী, আল্লামা হাসানুর রহমান হোসাইনী নক্সাবন্দী, আল্লামা আব্দুর রহমান, অধ্যক্ষ আল্লামা হাফেজ রফিকুল ইসলাম, হাফিজ আরিফ বিল্লাহ রাব্বানী, আল্লামা মেসবাহ উদ্দিন আশরাফি প্রমুখ।

সমাবেশে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে নেতারা বলেন, ফ্রান্স সরকারকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে তলব করে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগে খাজা আরিফুর রহমান তাহেরির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কমলাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

এদিকে আহলে সুন্নাত ঐক্য পরিষদের ব্যানারে জুমার নামাজের পর আজিমপুর বাস স্ট্যান্ড জামে মসজিদ, কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ, মুগদা মদিনাবাগ শাহী মসজিদ, আশকোনা জামে মসজিদ, বাসাবো পদ্মকানন জামে মসজিদ, সদরঘাট পাটুয়াটুলি মসজিদ থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়