নিজস্ব প্রতিবেদক
ধর্ম অবমাননাকর পোস্ট, ১৯ বছরের তরুণী গ্রেপ্তার
সংগৃহীত ছবি
ফেসবুক ও টুইটারে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম ইসরাত জাহান রেইলি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার রাতে র্যাব-৪ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, ইসরাত জাহান রেইলি নামের ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট দিয়ে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসরাত জাহান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























