নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:২৬, ৭ নভেম্বর ২০২০
আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে: ফখরুল
ফাইল ছবি
জনগণের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
আজ (শনিবার) সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শের-ই-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সমবেত হন বিএনপি'র নেতাকর্মী ও সমর্থকরা। ১১ টার দিকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি বদ্ধপরিকর। পরে দলের ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কোভিড পরিস্থিতি বিবেচনায় এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান দুভাগে বিভক্ত করে বিএনপি। প্রথম ভাগে বেলা ১১টার দিকে দলের স্থায়ী কমিটির নেতারা ও দুপুর ১২টা থেকে মহানগর কমিটির নেতাকর্মী ও সমর্থকদের শ্রদ্ধা জানানোর কথা। তবে মহানগরের নেতা-কর্মী সমর্থকরা বেলা ১১টার আগেই সমাধি-প্রাঙ্গণে চলে আসেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























