নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ৭ নভেম্বর ২০২০
বিএনপি এখন লাইফ সাপোর্টে: তথ্যমন্ত্রী
ফাইল ছবি
বিএনপি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তাদের (বিএনপি) মধ্যে কোনো ঐক্য নেই। আসলে বিএনপির জন্ম অগণতান্ত্রিক। তারা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে।
আজ (শনিবার) সকালে রাজধানীতে তার সরকারি বাসভবনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। গণতন্ত্রকে ধ্বংস করেছিল বিএনপি। ৭ নভেম্বর সৈনিক, সেনা কর্মকর্তা হত্যা দিবস। আজকের দিনটি কালো দিন। এ দিনটি পালনই প্রমাণ করে বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে।
তিনি বলেন, বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও মূলত এই দিনটি সৈনিক হত্যা দিবস। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান এই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন বলে জানান তিনি।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























