ডেস্ক নিউজ
আপডেট: ১৬:১৮, ৭ নভেম্বর ২০২০
`ইচ্ছে ছিল মুজিববর্ষেই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবো`
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ইচ্ছা ছিল মুজিববর্ষেই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবো, ইতিমধ্যে ৯৭ ভাগ পৌঁছে দিয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১’র মধ্যেই আমরা শতভাগ নিশ্চিত করব।’
শনিবার ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালমাধ্যমে যুক্ত হয়েছিলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘কোন জায়গা যাতে অনাবাদি না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেভাবে করতে চান করেন, কিন্তু অনাবাদি জমি রাখা যাবে না। পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করতে হবে। তাই, আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। যেখানে ১ লাখ ২১ হাজার ১৪২টি সমবায় সমিতি গঠন করা হয়েছে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়বায়কে সবচেয়ে গুরুত্ব দিতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের দারিদ্র, নিপীড়িত ও শোষিত মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু সংগ্রাম চালিয়ে গেছেন। যেহেতু আমাদের ভৌগলিক সীমারেখা কম, জনসংখ্যা বেশি, তাই মানুষের জীবনের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করাই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। বাংলাদেশের উন্নয়ন যাতে ধনী, দরিদ্র, গ্রাম, শহর সবকিছু মিলিয়ে সুষম হতে পারে সে চিন্তা থেকে তিনি সমবায়কে গুরুত্ব দিয়েছেন।’
শীতে করোনার প্রকোপ বাড়ে জানিয়ে সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’
সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলে গেছেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো- এই মানসিকতা পরিহার করে নিজে খাবো সকলকে নিয়ে খাবো এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।’
নারীদের সমবায়ে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘নারীরা এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে। পাশাপাশি তাদের পরিবারও অনেক লাভবান হবে।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























