নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৯, ৭ নভেম্বর ২০২০
সীমান্ত টহলে বিজিবি পাচ্ছে দুই হেলিকপ্টার
ফাইল ছবি
সীমান্তে নজরদারি বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাচ্ছে দুটি হেলিকপ্টার। দেশের সীমান্তপথে সব ধরনের মাদকের অনুপ্রবেশ বন্ধে হেলিকপ্টার দুটি টহলে ব্যবহৃত হবে।
আগামীকাল রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবি এয়ার উইংয়ের জন্য কেনা এ দুটি হেলিকপ্টারের কার্যক্রম উদ্বোধন করবেন।
বিজিবি সদরদফতর সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় পিলখানায় বীর আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবির এয়ার উইংয়ের জন্য রাশিয়া থেকে কেনা হেলিকপ্টার দুটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ১০টা ৩৫ মিনিটে ‘ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনে বিজিবি’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বিজিবির মহাপরিচালক কর্তৃক ‘শতবর্ষে জনকের মুখ’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রধানমন্ত্রীকে হস্তান্তর এবং স্যুভেনির প্রদান করা হবে অনুষ্ঠানে। ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবির উদ্দেশ্যে সমাপনী ভাষণ প্রদান ও হেলিকপ্টার উদ্বোধন ঘোষণা করবেন।
সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অচিরেই বিজিবির জন্য আরও দু’টি হেলিকপ্টার কেনা হবে জানিয়ে বলেন, দেশের সীমান্তপথে সব ধরনের মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির দুটি হেলিকপ্টার ইতোমধ্যেই ফ্লাইং শুরু করেছে, যা বিজিবির অপারেশন ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























