ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৩৭, ৮ নভেম্বর ২০২০

বাইডেন-কমলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নানা জটিলতাকে পাশ কাটিয়ে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছে জোসেফ বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি। সেই সাথে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। বাইডেন-হ্যারিসের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 

তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভ্যানিয়ায় জয়ের মধ্য দিয়ে বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হয়েছেন বাইডেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়