ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩, ৮ নভেম্বর ২০২০
আপডেট: ১৩:৩৬, ৮ নভেম্বর ২০২০

পাখি তাড়াতে শাহজালাল বিমানবন্দরে বসছে রাডার

ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দরে বার্ড হিট বা উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা বেশ নিয়মিত। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও দেশের বিমানবন্দরে পাখি তাড়াতে নেই কোনো আধুনিক ব্যবস্থা। ফলে ঝুঁকি নিয়েই বিমান চালাতে হয় পাইলটদের। তাই এবার পাখি তাড়াতে হযরত শাহজালাল বিমানবন্দরে রাডার বসানো হচ্ছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবছরই উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়া বা শতাধিক বার্ড হিটের কারণে জরুরি অবতরণে বাধ্য হয় অনেক ফ্লাইট। চলতি বছরেও বাংলাদেশ বিমানের একটি ড্যাশ এইট উড়োজাহাজ বার্ড হিটের কবলে পড়লে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় তিন ঘণ্টা। পাইলটদের দক্ষতায় এ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ। ৮ জন বার্ড শ্যুটার থাকলেও ছয়টি বন্দুকের মধ্যে চারটি অচল থাকায় পাখি তাড়াতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বন্দুক কিনতে হলে লাইসেন্সিং-এর ব্যাপার আছে। এগুলোর জন্য আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পেলে ৬টি বন্দুক কেনার পরিকল্পনা রয়েছে। 

অবশ্য বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে রাডারসহ আধুনিক পদ্ধতি স্থাপনের কথা বলছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি জানান, এক ধরনের রাডার আছে, অ্যাকুস্টিক সাউন্ড দেবে ও রাডার দিয়ে স্ক্যান করবে। ওই ব্যবস্থা করতে কাজ চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়