ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ৮ নভেম্বর ২০২০

দেশে একদিনে আরো ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৪

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের তালিকায় যুক্ত হলেন আরো ১৮ জন। ফলে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭ জনে।  

মৃতের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬০ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৭৪ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল  ৪ লাখ ২০ হাজার ২৩৮ জনে। বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ।  

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এসকল তথ্য পাওয়া গেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ১ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জনে।    

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়