নিজস্ব প্রতিবেদক
তেঁতুলিয়ায় শীত, তাপমাত্রা কত?
সংগৃহীত ছবি
কাগজে-কলমে পৌষ-মাঘ শীত ঋতু হলেও দেশে কার্তিক অর্থাৎ হেমন্তে গ্রামগঞ্জে দেখা মেলে কুয়াশার, অনুভূত হয় ঠান্ডা। এ বছর কার্তিকের ২৩ তারিখেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে দমকা বাতাসে এ ঠান্ডায় বেশ শীত অনুভূত হচ্ছে।
আজ (রবিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩২ দশমিক ২৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেশি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে।
এদিকে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























