নিজস্ব প্রতিবেদক
মাইনরিটি ইস্যু প্রসঙ্গে বিবিসিকে পররাষ্ট্রমন্ত্রী
আমাদের পরামর্শ দেওয়ার দরকার নেই
ফাইল ছবি
কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের ওপর হামলা ও হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় ভারত খোঁজ রাখছে- এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এটি আসলে একটা দুর্ঘটনা, সেটা ওই দেশেও (ভারত) হয়। কোনো সরকারই চায় না যে এগুলো হোক। আমাদের দেশ সম্প্রীতির দেশ। আমাদের দেশে মাইনরিটিরা যত সুখে আছে, অন্য অনেক দেশে সে অবস্থা নেই।
তিনি বলেন, এ রকম একটা দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা তার বিচারের ব্যবস্থা করি, সেজন্য আমাদের কাছে তদবির করার দরকার নেই বা পরামর্শের দরকার নেই।
আজ (রবিবার) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের ওপর হামলা ও হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা গুরুত্বের সঙ্গে দেখছে ভারত। এ বিষয়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বিবিসিকে এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে ধর্ম অবমাননার গুজব তুলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা আড়াইশ’ মানুষের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি মামলাও করা হয়।
আরো পড়ুন> কুমিল্লায় হিন্দুদের ওপর হামলা গুরুত্বের সঙ্গে দেখছে ভারত
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিবিসির এক প্রশ্নে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, এই ঘটনাটির ব্যাপারে ঢাকায় আমাদের হাই কমিশন ও উপ-দূতাবাস বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে। তাদের কাছে বিষয়টি আমরা উত্থাপন করেছি।
অনুরাগ শ্রীবাস্তব আরো বলেন, আমাদের এটাও জানানো হয়েছে যে বাংলাদেশ সরকার কুমিল্লার ওই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কীভাবে সেখানে সহিংসতার সূচনা হল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সেটা তদন্ত করে দেখছে। সেখানে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না-ঘটতে পারে, সেটা ঠেকানোর জন্যও পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে।
এ কে আব্দুল মোমেন বিবিসিকে জানান, সম্প্রীতি কোথাও নষ্ট হোক, এটা আমরা চাই না। এটা আমাদের একটা প্রায়োরিটি ইস্যু। তিনি বরং অন্যদের সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে তাদের নিজের ঘরে এরকমের দুর্ঘটনা না হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























