নিজস্ব প্রতিবেদক
‘জেলহত্যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত দিন’
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ৩ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। কারাগারের জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এ ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। জাতির পিতার আদর্শের পতাকাকে ধারণ করে শেখা হাসিনা জনগণের সমর্থনে ক্ষমতায় অধিষ্ঠিত আর ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর এবং এদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, আবু আহমেদ মান্নাফি ও অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























