নিজস্ব প্রতিবেদক
দেশে ডিজিটালাইজেশনের বীজ বপন করে গেছেন বঙ্গবন্ধু
মোস্তফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)ও বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) সদস্য পদ গ্রহণ ও বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে ডিজিটালাইজেশনের বীজ বপন করে গেছেন।
রোববার ঢাকায় এক ওয়েবিনারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত সংগঠনগুলোর মূল কাজ হওয়া উচিত তার সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রামকে এগিয়ে নেয়া এবং তার আদর্শকে প্রসারিত করা।
ডিজিটাল প্রযুক্তিকে এগিয়ে নিতে প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের ছেলে- মেয়েরা অত্যন্ত মেধাবী। আমরা অনেক ক্ষেত্রেই বিদেশি প্রকৌশলীদের উপর এখন আর নির্ভরশীল নই। বিদেশিদের হটিয়ে তারা ভালো সফটওয়্যারও তৈরি করছে। আমাদের মেধাবী সন্তানরা আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪টি দেশকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছে। পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা দক্ষতার সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, টেলিটক প্রকৌশলীদের প্রধান কাজ হবে তাদের মেধাকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে অংশ গ্রহণের উপযোগী করে টেলিটককে গড়ে তোলা। টেলিটক অবকাঠামো বা টেলিকম হাইওয়ে ঠিক থাকলে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারবো।
মানুষের প্রত্যাশা অনুযায়ী টেলিটককে গড়ে তুলতে গৃহীত কর্মপরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি। সেদিন বেশী দূরে নয় যেদিন টেলিটক হবে মানুষের প্রথম পছন্দ।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার সভাপতি রনক আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার প্রধান উপদেষ্টা মো. সাহাব উদ্দিন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্ত্রীয় সভাপতি ড. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রকৌশলী মো. নুরুজ্জামান. আইবি‘র সম্মানীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























