নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:২৩, ১০ নভেম্বর ২০২০
বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে পাঠানো আলাদা দুটি বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
এছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন। সন্ত্রাস ও উগ্রবাদ দমন, রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেয়া এবং নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়তে একসঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























