নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫২, ৯ নভেম্বর ২০২০
তৃতীয় লিঙ্গের মানুষদের সম্পত্তির ভাগ নিশ্চিতের নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষদের (হিজড়া) অনেকটা অবজ্ঞার চোখে দেখা হয়ে থাকে। অনেক পিতা মাতাই তাদের ত্যাগ করেন। ফলে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়।
তবে এবার তৃতীয় লিঙ্গের মানুষ যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে সমান ভাগ পায় সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়ারা) মানুষরা যেন পিতা-মাতার সম্পত্তি থেকে জমির সমান ভাগ পায় সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা দেখব তারা যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত না হন।
প্রধানমন্ত্রী বিষয়টিতে বারবার গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে সচিব বলেন, কেউ তৃতীয় লিঙ্গের হলে তিনি কীভাবে জমির ভাগ পাবেন সেটি মুসলিম উত্তরাধিকার আইনে বলা আছে। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেটি বলা নেই, সে বিষয়েই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন; যেন কেউ বঞ্চিত না হন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























