নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:১১, ১০ নভেম্বর ২০২০
আইনিউজে `ডিজিটাল মিডিয়া ও অনলাইন জার্নালিজম` প্রশিক্ষণ
ডিজিটাল মিডিয়া ও অনলাইন জার্নালিজম নিয়ে সোমবার (৯ নভেম্বর) দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল আইনিউজ-এ কর্মরত সংবাদকর্মীদের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইনিউজের নিজস্ব উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় ডেটা জার্নালিজম, ইউনিক কনটেন্ট, ডিজিটাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সেশন পরিচালনা করেন এসইও এক্সপার্ট এবং ইমিথ মেকার্স-এর সিইও জিকরুল আহসান শাওন এবং নুরুল আফসার পলাশ। অনলাইন জার্নালিজম; রিপোর্টিং সেশন পরিচালনা করেন সাংবাদিক রাইসুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন আইনিউজ-এর সম্পাদক হাসানাত কামাল।
উদ্বোধনী সেশনে আইনিউজের ব্যবস্থাপনা সম্পাদক সুমন আহমদ, পরিচালক জাহেদ আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
হাসানাত কামাল বলেন, সংবাদ কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, উৎকর্ষতা সাধন এবং সময়ের সাথে নিজেদের আপডেট রাখতে প্রয়োজন প্রশিক্ষণ, প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ। নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নাই। বিষয়টি মাথায় রেখেই আইনিউজ ডিজিটাল মিডিয়া ও অনলাইন জার্নালিজম নিয়ে নিয়মিত ইন-হাউজ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে।
তিনি বলেন, যেসব সংবাদ মাধ্যম যত বেশি পরিশুদ্ধতা ও নিজস্বতা নিয়ে নিজেদের আপডেট রাখতে পারবে, তারাই টিকে থাকবে। আইনিউজ আগামী দিনের প্রতিযোগিতায় নিজেদের সামনে রাখতে সারিতে রাখতে চায়, সে লক্ষ্য নিয়ে কাজ করছে।
ডিজিটাল মিডিয়া ও অনলাইন জার্নালিজম-এর পাশাপাশি আগামীতে ভিডিও কনটেন্ট ও ফটোগ্রাফি নিয়েও কর্মশালার আয়োজন করবে আইনিউজ। যা ডিজিটাল মিডিয়া ও অনলাইন জার্নালিজমেরই অংশ বলে জানান হাসানাত কামাল।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























