ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ১০ নভেম্বর ২০২০

ডাক অধিদপ্তরের ডিজিকে বাধ্যতামূলক ছুটি

ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্র

ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্র

দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে। ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার ছুটি বহাল থাকবে।

জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদরদপ্তর ভবন নির্মাণ ও দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতিসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি ভদ্রকে অপসারণের সুপারিশ করে। এরপর ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই কর্মকর্তার এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করে ডাকা ও টেলিযোগাযোগ বিভাগ।

মঙ্গলবার সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় ১১ নভেম্বর থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়