ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ১০ নভেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৯৯, মৃত্যু ১৬

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১৬ জনের প্রাণহানি ঘটেছে। একইসাথে করোনা সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯৯ জনকে। 

বর্তমানে দেশে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১০৮ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল  ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনে।

গত ২৪ ঘণ্টায় ১১১ টি ল্যাবে ১৩ হাজার ৫২০ টি নমুনা পরীক্ষা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এসকল তথ্য পাওয়া গেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ১ হাজার ৬৪৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জনে।    

আইনিউজ/এসডিপি   

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়