ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৫৩, ১০ নভেম্বর ২০২০

নতুন ৮ প্রজাতির প্রাণী আসছে জাতীয় চিড়িয়াখানায়

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় চিড়িয়াখানায় নতুন করে আরো ৮ প্রজাতির প্রাণী আসছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের প্রাণীগুলো আনা হবে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এই তথ্যটি জানিয়েছেন। আট প্রজাতির প্রাণীর মধ্যে রয়েছে- গ্রেটার কদু, আফ্রিকান সিংহ, গণ্ডার, কালো ভাল্লুক, লিমা, লাল ক্যাঙ্গারু, ওয়াইল্ড বিস্ট ও বানর।

কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ জানান, আট প্রজাতির পশু আনতে আমরা চলতি বছরের এপ্রিলে টেন্ডার দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারিতে আমাদের সবকিছু পিছিয়ে গেছে। যদিও দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। টেন্ডারের মেয়াদ চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত আছে। এ সময়ের মধ্যেই আমরা প্রাণীগুলো চিড়িয়াখানায় নিয়ে আসতে পারবো।

গত ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। খুলে দেওয়ার পর প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধির ব্যাপারে জানতে চাইলে কিউরেটর লতিফ জানান, আমরা চিড়িয়াখানার ভেতর ১২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি। মাস্ক ছাড়া কাউকেই চিড়িয়াখানায় প্রবেশ করতে দিচ্ছি না।

তিনি আরো বলেন, ধু তাই নয় আমি নিজেও ঘুরে দেখেছি ৯৫ শতাংশ মানুষের মুখে মাস্ক রয়েছে এবং বাকি ৫ শতাংশ মানুষেরও হাতে ও পকেটে মাস্ক রয়েছে। তবে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হলে সবাইকে সচেতন হতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়