ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৫৯, ১০ নভেম্বর ২০২০

বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া-কুকুর উপহার দিল ভারত

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারত।

মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে উপহারগুলো হস্তান্তর করে ভারতের সেনাবাহিনী।

বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ূন কবির ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস খুরুরের থেকে এগুলো গ্রহণ করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারতের উত্তর প্রদেশের সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে এনে কাগজপত্রসহ হস্তান্তর করা হয়।

মেজর জেনারেল হুমায়ূন কবির বলেন, ডিসেম্বরের মধ্যে ভারত ৫০টি ঘোড়া উপহার দেবে।মঙ্গলবার এ চালানের ২০টি ঘোড়া হস্তান্তর করা হলো। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্তে ব্যবহার করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়