ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১৩:৫১, ১১ নভেম্বর ২০২০

দেশে বায়ু দূষণে শীর্ষে সাভার-ত্রিশাল

ফাইল ছবি

ফাইল ছবি

শীত প্রায় চলেই এসেছে। এরইমধ্যে রাজধানী কুয়াশার মতো ধুলায় ধূসর, কোথাও কোথাও রঙ্গিন হয়ে আছে। এই  ধুলার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। বায়ু দূষণে দেশ বিপর্যস্ত। এদিকে বায়ু দূষণ সূচকে রাজধানী ঢাকাকেও ছাড়িয়েছে সাভার ও ময়মনসিংহের ত্রিশাল।

মঙ্গলবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, বাংলাদেশের মধ্যে বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি ছিল সাভার ও ময়মনসিংহের ত্রিশালে।

এ দুই জায়গায় দূষণের পরিমাণ ছিল ১৭৩ পিএম ২.৫। এই মাত্রার বায়ু দূষণকে (বায়ু দূষণের মাত্রা ১৫১ থেকে ২০০ পিএম ২.৫) অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুর এই দূষণে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে যারা বায়ু দূষণজনিত রোগে ভুগছেন, তাদের শারীরিক অবস্থা গুরুতর হয়ে যেতে পারে। বায়ুর এই দূষণের কারণে শিশু, বৃদ্ধ বিশেষ করে যারা শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভুগছেন তাদের বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়।

এছাড়া একই সময়ে মানিকগঞ্জে বায়ু দূষণের পরিমাণ ছিল ১৫৬ পিএম ২.৫, শ্রীপুরে ১৪৩, ঢাকায় ১২১, কুমিল্লায় ৩৭ ও নারায়ণগঞ্জে ৩৭। আর সেই সময় ঢাকা মহানগরীর মধ্যে বায়ু দূষণের পরিমাণ ছিল বিটোপিতে ১৪৯ পিএম ২.৫, ওহাব বারিধারায় ১২৩ পিএম২.৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১১, ঢাকার ইউএস অ্যাম্বাসিতে ১০৭, বে’স এডজওয়াটারে ৯৩ ও বিটোপি গ্রুপ-মিসামি গার্মেন্টস এলাকায় ৬৯।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়