নিজস্ব প্রতিবেদক
পাপলু দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী কাজী সেলিনা ইসলাম
বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে বুধবার দুপুরে এই মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্রে জানা গেছে, পাপুলের শ্যালিকার ব্যাংক হিসাবে ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এই অবৈধ লেনদেন পাওয়ায় অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন এ মামলা করেন।
মামলায় আসামি হয়েছে- পাপুল, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে।
তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিন। পুরো অনুসন্ধান কার্যক্রম তদারক করেছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। উপ-পরিচালক সালাহউদ্দিন অভিযুক্তদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটিও অনুসন্ধান করছেন।
গত ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























