ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৭:১৫, ১১ নভেম্বর ২০২০

হাসপাতালে পুলিশ হত্যা: ১১ জনকে আটক করেছে পুলিশ

রাজধানীর আদাবরে মাইন্ড এইচ হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় সর্বশেষ ১১ জনকে আটক করেছে পুলিশ।

 তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বুধবার (১১ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

হারুন অর রশিদ বলেন, হাসপাতালের পরিচালক ডাক্তার নিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে হাসপাতালে ভর্তি থাকায় ডাক্তার নিয়াজকে আদালতে পাঠানো হয়নি বলে জানান তিনি। 

ইতিমধ্যে এই মামলার ১০ জনকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সেই সঙ্গে আরও যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান হারুন অর রশিদ।

উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, গতকাল ডাক্তার নিয়াজকেও আমরা গ্রেফতার করেছি। সব মিলে এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি, এই ঘটনায় জড়িত আসামী গ্রেফতার শেষ পর্যায়ে। আর হয়তো একজন আছে, সে দেশের বাইরে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়