ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:২৮, ১১ নভেম্বর ২০২০

`হাসপাতালে পুলিশ হত্যার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে`

রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে নির্যাতনে পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (এএসপি) মোহাম্মদ আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, এমনটা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনা তদন্তে আইজিপির নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানানো হয়।

ইতিমধ্যে এই মামলার ১০ জনকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সেই সঙ্গে আরও যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) সকালে আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মচারীদের মারধরের শিকার হয়ে পুলিশের এএসপি আনিসুল করিম মারা যান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়