ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ১১ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত মাহাবুব-উল আলম হানিফ

মাহাবুব-উল আলম হানিফ

মাহাবুব-উল আলম হানিফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

বুধবার (১১ নভেম্বর) হানিফের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হানিফের একান্ত সচিব তারিক উল আলম টুটুল। 

টুটুল জানান, জ্বরসহ আরও কিছু লক্ষণ থাকায় হানিফ করোনা পরীক্ষা করিয়েছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। তবে শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন।

মাহবুব-উল আলম হানিফ দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়