নিজস্ব প্রতিবেদক
এএসপি শিপন হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে হত্যার ঘটনার সাথে জড়িত সকল দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে নিহতের বাবা ফইজ উদ্দিন আহমেদ আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত আটজন ও হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত তিনজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, তারা কীভাবে এই হাসপাতাল চালাচ্ছিল? এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে নেয়া হয়নি বলে আমি শুনেছি। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নই। তদন্তের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সিনিয়র এএসপি শিপন আগে থেকে একজন মানসিক রোগী বলে আমরা জানতে পেরেছি। তাই সব কিছু সঠিকভাবে জানার জন্য নিশ্চয়ই একটা তদন্ত হবে। সেই তদন্তের প্রতিবেদন আমাদের হাতে এলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে কোনো এক পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়েছিল।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























