নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৩, ১১ নভেম্বর ২০২০
বৃহস্পতিবার বসতে পারে পদ্মাসেতুর ৩৭তম স্প্যান
ফাইল ছবি
আগামীকাল (১২ নভেম্বর) বসতে পারে পদ্মাসেতুর ৩৭তম স্প্যান। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে সেতুর ৯ ও ১০ নম্বর পিলারের ওপর ‘২-সি’ স্প্যানটি বসানো হবে। এতে সেতুর সাড়ে পাঁচ কিলোমিটার দৃশ্যমান হবে। তবে অনুকূল আবহাওয়া এবং কারিগরি ত্রুটি না থাকলে স্প্যান বসানোর কার্যক্রম সম্ভব হবে।
পদ্মাসেতুর প্রকৌশলী মো. হুমায়ুন কবির তথ্যটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন রওনা হবে। এরপর প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের ওপর বসাবেন। কারিগরি জটিলতা দেখা দিলে শুক্রবার বসানো হবে।
এর আগে গত ৬ নভেম্বর ৩৬তম স্প্যান বসানো হয়। এতে দৃশ্যমান হয় পাঁচ হাজার ৪০০ মিটার। ৩৫তম স্প্যানটি বসেছিল ৩১ অক্টোবর।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসানোর পর আমরা আশা করছি আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই বাকি চারটি স্প্যান বসাতে পারবো ইনশা আল্লাহ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























