নিজস্ব প্রতিবেদক
‘শেখ হাসিনার হাতেই দেশ ও জনগণ সবচেয়ে নিরাপদ’
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী ততদিন নিরাপদ থাকবে। শেখ হাসিনার হাতেই দেশ ও জনগণ সবচেয়ে নিরাপদ।
বুধবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে মানুষকে খুশি করেন। তিনি আজ দেশের ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক। তাই কুচক্রি মহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। আর এ কারণেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তার মঙ্গল কামনায় দেশবাসী প্রার্থনা করে। শেখ হাসিনার জন্যই দেশের মানুষ আমাদেরও ভালোবাসে। তাই আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে যুবলীগের সব নেতাকর্মীকে এক হতে হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্বের মানুষ আজ অবাক। বিএনপি-জামায়াতের লুটপাটে দেশের অচল অর্থনীতিকে সচল করে তিনি দেশের মানুষকে সুখ শান্তিতে রেখেছেন। শেখ হাসিনা ক্ষমতায় যতদিন, দেশের উন্নয়নও ততদিন। উন্নয়নের গতি ধরে রাখতে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি দেশবাসীর ভালোবাসা দেখে কুচক্রি বিএনপি-জামায়াত দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা কখনই হতে দেবে না। কুচক্রিমহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























