নিজস্ব প্রতিবেদক
সিলেট-মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু ১৭ নভেম্বর
ফাইল ছবি
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করবে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
ইউএস-বাংলা সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুটি ফ্লাইট ছাড়বে এবং স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটে পৌঁছাবে।
এবং প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে।
বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট এবং বুধ ও রোববার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে মাস্কাট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক রুট গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া, দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























