ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৪৭, ১২ নভেম্বর ২০২০

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ.লীগ প্রার্থী

আজ সকাল ৮ টা থেকে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন শুরু হয়েছে।  ভোটগ্রহণ ভালো হচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান জানিয়েছেন, নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসলে হাবীব হাসান এসব কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

সাংবাদিকদের ব্রিফিং-এর সময় হাবীব বলেন, আজ আমার জীবনের অত্যন্ত আনন্দের দিন। পরিশ্রমের সফলতার স্বীকৃতির দিন। আমার মতো তৃণমূলের নগণ্য কর্মীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

ভোটের পরিবেশ কেমন দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে এ প্রার্থী বলেন, এখন পর্যন্ত ভোট ভালো হচ্ছে।

প্রচার-প্রচারণায় নেতাকর্মীদের জোয়ার থাকলেও কেন্দ্রে ভোটার কম কেন জানতে চাইলে হাবীব বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে তিনি মনে করেন।

শেষে জয়ের বিষয়ে নিজের শতভাগ আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এই প্রার্থী।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়