ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ১২ নভেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়ন দেখেই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়।

বৃহস্পতিবার রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত শহীদ নূর হোসেন স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, গত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এজন্য মানুষ অন্য কোনো দলকে ভোট দেয় না। এতে শেখ হাসিনার জনপ্রিয়তা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আওয়ামী লীগের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। কারণ দলটির নেতাকর্মীরা জানে যে, তারা নির্বাচনে পরাজিত হবেই। অনেক আগে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির নেতারা নেতিবাচক কথাবার্তা বলে আসছে।

তিনি বলেন, শহীদ নূর হোসেন জীবন দিয়ে তার জীবন্ত পোস্টারকে অবিস্মরণীয় করে রেখে গেছেন। যে গণতন্ত্রকে বাংলাদেশে বারবার শিকলবন্দি করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনসহ আরো অনেক মানুষের রক্তের বিনিময়ে সেই গণতন্ত্র মুক্তি পেয়েছে। গণতন্ত্রের জন্য আন্দোলনে নূর হোসেনের জীবন্ত পোস্টার দেশের ইতিহাসে জীবন্ত হয়েই থাকবে। গণতন্ত্রের ইতিহাসে তার নাম সবসময় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়