আইনিউইজ ডেস্ক
দেশে একদিনে ৮টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত
আজ রাজধানীতে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলার সময় চার ঘন্টায় আটটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে এসব আগুন লাগিয়েছে ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৪ টার মধ্যে আট স্থানে পৃথক আটটি বাসে অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পুর্বপরিকল্পিত বলছে পুলিশ। শান্ত রাজধানীকে উত্তপ্ত করার অপচেষ্টার অংশ হিসেবে এই আগুন লাগানো হয়েছে বলে জানায় পুলিশ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা সাতটি বাসের আগুন নিভিয়েছে। যে কারণে তাদের হিসেবে সাতটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। নয়াপল্টনে বিএনপি'র কার্যালয়ের বিপরীতে আয়কর বিভাগের একটি বাসের আগুনের তথ্য তাদের জানা নেই।
পুলিশ জানিয়েছে, আয়কর বিভাগের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ৯ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যাচাই বাছাই চলছে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























