নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ৮৬১ শান্তিরক্ষীকে পুরস্কৃত করল জাতিসংঘ
সংগৃহীত
১৯৭০ সালে সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে দক্ষিণ সুদানেও এদেশের শান্তিরক্ষীরা সক্রিয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৮৬১ সদস্যকে পুরস্কৃত করেছে জাতিসংঘ। বেসামরিক জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। মেডেল পাওয়াদের মধ্যে ১৯ নারী সদস্যও রয়েছেন।
ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) এক টুইট করে জানিয়েছে, দক্ষিণ সুদানের বাউ এবং কুজাওক এই দুই শহরে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের সদস্যগণ অসাধারণ ভূমিকা রেখেছেন।
টুইটে বলা হয়, "কুর্নিশ গ্রহণ করো বাংলাদেশ। তোমাদের শান্তিরক্ষীদের মধ্য হতে ১৯ নারীসহ ৮৬১ জন সদস্য সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় চমৎকার কাজ করায় জাতিসংঘের মেডেল পাচ্ছে। অভিনন্দন তোমাদেরকে।"
এ ব্যাপারে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) -এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
তিনি আরো বলেন, শান্তিরক্ষা মিশনের বাংলাদেশি সদস্যদের এই অর্জন বিশ্বের মধ্যে দেশের মুখ উজ্জ্বল করেছে। পাশাপাশি এই প্রাপ্তি বৈশ্বিক শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























